চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা অবস্থায় একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর লাগা আগুনে দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় আনার পথে ট্রলারটির দুই গ্রিজার রুবেল ও ডেক কর্মী শাহ আলমের মৃত্যু হয়।
‘এফভি দেশ’ নামে ওই ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ এ তথ্য নিশ্চিত করছেন। তিনি বলেন, ‘ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাতে পথেই তারা দুজন মারা যান। এরপর পরিবারের ইচ্ছায় তাদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়।’
নিহত দুজনের মধ্যে রুবেলের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। আর শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়। বুধবার সকালে নিজ নিজ বাড়িতে তাদের জানাজা ও দাফন হয়েছে বলে ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান।
দগ্ধ বাকি চারজনের মধ্যে ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম এখন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। এ ছাড়া উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের সদরঘাট থানার সাম্পানঘাট এলাকায় এফভি দেশ ফিশিং ট্রলারের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ছয়জন দগ্ধ হন। তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সংশ্লিষ্টরা জানান, সমুদ্রে মাছ ধরা শেষে সোমবার দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করে। মঙ্গলবার দুপুরে এটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
১০ ঘণ্টা আগে
ওই ট্রলারে দগ্ধ ছয়জন হলেন— ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেক কর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এই ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
১ দিন আগে
কিশোরগঞ্জের মিঠামইনে এক স্কুলছাত্রী ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবার হত্যার আশঙ্কা প্রকাশ করেছে। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হৃদয় নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা যায়নি।
১ দিন আগে