ঠাকুরগাঁওয়ে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার মানচিত্র

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার ছাত্রী এক সঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি।

এ ঘটনায় উৎকণ্ঠার মধ্যে রয়েছেন চার শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা। নিখোঁজ শিক্ষার্থীরা একই স্কুলের ছাত্রী এবং তাদের বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

ঘটনার পর মঙ্গলবার রাতেই চার শিক্ষার্থীর অভিভাবক বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ এক কিশোরীর স্বজন বলেন, বুধবার সকালে নিখোঁজ শিক্ষার্থীদের একজন তার বাবার মুঠোফোনে কল করে জানায়, তারা ভালো আছে। তবে তারা কোথায় অবস্থান করছে, সে বিষয়ে কিছু না জানিয়েই ফোন কেটে দেয়। এরপর থেকে ওই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ আরেক ছাত্রীর বাবা বলেন, ‘মেয়েরা কোথায় আছে, কী অবস্থায় আছে, কিছুই জানতে পারছি না। এ কারণে আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি।’

আরেক ছাত্রীর মা বলেন, ‘ওদের সঙ্গে কী ঘটেছে, তা বুঝতে পারছি না। আমরা খুব দুশ্চিন্তায় আছি।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে