কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সাম্পানঘাট এলাকায় কর্ণফুলী নদীতে এফভি দেশ ফিশিং ট্রলারে বিস্ফোরণের পর আগুন লাগে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা অবস্থায় একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ওই ট্রলারে আগুন ধরে যায়। এতে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। এখন পর্যন্ত কোনো বিস্ফোরণের কারণ জানা যায়নি।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের সদরঘাট থানার সাম্পানঘাট এলাকায় এফভি দেশ ফিশিং ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে আহত ও দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ট্রলারে দগ্ধ ছয়জন হলেন— ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেক কর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ।

সংশ্লিষ্টরা জানান, সমুদ্রে মাছ ধরা শেষে এফভি দেশ ফিশিং সোমবার দুপুরে কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করে। মঙ্গলবার দুপুরে আচমকা ট্রলারটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ হলে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় ট্রলারে দায়িত্বরত ছয় নাবিক দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী আহতদের দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে