খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অপূর্ণ: আমান উল্লাহ আমান

নাজমুল ইসলাম হৃদয়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অপূর্ণ বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা। আজ জাতীয় ঐক্যের জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য তাকে প্রয়োজন।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ফিরে পেতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে আমান উল্লাহ আমান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, “আল্লাহ, তুমি এমন তৌফিক দাও যেন বিএনপিকে আবার ক্ষমতায় দেখে যেতে পারেন খালেদা জিয়া।”

মোনাজাতে কথা বলতে গিয়ে বারবার কণ্ঠ ধরে আসছিল তার। একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আল্লাহ, খালেদা জিয়া বয়স্ক, অসুস্থ, অনেক কষ্ট করেছেন। কিন্তু আমরা তার জন্য কিছু করতে পারি নাই। আল্লাহ, তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও।”

আমান উল্লাহ আমান আরও বলেন, “তাকে স্লো পয়জনিং করা হয়েছে, মৃত্যুর পথে ফেলে দেওয়া হয়েছে। চিকিৎসা দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগের সান্ডা-পান্ডারা বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে। আল্লাহ তুমি তার বিচার করছো, বিচার করবে।”

মোনাজাতে তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া করা হয়। আমান উল্লাহ আমান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ বছর ধরে যেভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ তাকে সুস্থ অবস্থায় দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দাও।”

কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজাসহ স্থানীয় নেতাকর্মীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

২ দিন আগে