চট্টগ্রামে স্কুলছাত্রী আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের স্কুলছাত্রী আবিদা সুলতানা আয়নীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিন বছর আগে নগরীর পাহাড়তলী এলাকায় ১০ বছর বয়সী স্কুলছাত্রী আবিদা সুলতানা আয়নী হত্যাকাণ্ডের শিকার হন।

সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।

২০২৩ সালের ২৯ মার্চ পাহাড়তলী থানার সাগরিকা বাই লেইন এলাকার আলমতারা পুকুরপাড়ের একটি ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। সে আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের অভিযোগ, ২১ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিল আয়নী। থানায় সাধারণ ডায়েরি করেও তার সন্ধান না মেলায় পরে অপহরণ মামলা করা হয়। মামলায় প্রতিবেশী সবজি বিক্রেতা মো. রুবেলকে আসামি করা হয়।

তদন্তে পিবিআই জানতে পারে, বিড়ালছানা দেওয়ার কথা বলে রুবেল শিশুটিকে একটি খালি বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

পরে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয় বলে তদন্তে উঠে আসে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডের বর্ণনা দেন বলে জানিয়েছিল তদন্তকারী সংস্থা। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার আসামি ছিলেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

২ দিন আগে

নেত্রকোনায় চুরির অপবাদে গাছে বেঁধে মারধর, যুবকের মৃত্যু

পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন ইমনকে ধরে এনে প্রকাশ্যে নির্যাতন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ দেশে আনতে সরকারের সহায়তা চায় পরিবার

বর্তমানে তার মরদেহ জর্জিয়ার ওই হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। পরিবারের দাবি, নিজস্ব অর্থে মরদেহ দেশে আনার সামর্থ্য তাদের নেই। তাই সরকারি উদ্যোগে মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।

৩ দিন আগে

যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন— ছাত্রদল নেতাকে এসপি

একপর্যায়ে ছাত্রদল নেতাকে উদ্দেশ করে এসপি বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। আপনার বহু আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছি। যাঁকে আপনার পছন্দ হয় না, তাঁকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’

৩ দিন আগে