পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলী ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে একটি তালগাছ থেকে ৩০টিরও বেশি বাবুই পাখির বাসা ও ডিম ধ্বংস করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় ছিদ্দিক মোল্লা পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৩০ জুলাই) রাতে বন বিভাগের কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন, গলাচিপার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এলাকার পৃথক দুটি স্থান থেকে বাবুই পাখির ১২টি বাসা ও ১২টি ডিম উদ্ধার করেন। আরও কিছু বাসা ও ডিম নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, উত্তর আমখোলা গ্রামের ছিদ্দিক মোল্লা নামের এক ব্যক্তির জমির পাশে সড়কের ধারে একটি তাল গাছ রয়েছে। জমির পাশে ওই তাল গাছটি অনেক বছর ধরে বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল ও প্রজননকেন্দ্র হিসেবে পরিচিত। গাছটিতে অসংখ্য ঝুলন্ত বাসা, ডিম ও ছানা ছিল বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ক্ষেতের ফসল নষ্টের অজুহাত তুলে ছিদ্দিক মোল্লা বেশ কিছুদিন ধরেই তার জমির পাশের তাল গাছের বাবুই পাখির বাসা নষ্ট করতে চাইছিলেন। স্থানীয়দের অনেকেই তাকে বলেন, এ কাজ করা ঠিক হবে না। এ অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে সুয়োগ বুঝে ছিদ্দিক মোল্লা ডিমসহ বাবুই পাখির বেশ কয়েকটি বাসা বাঁশ দিয়ে পিটিয়ে ভেঙে ডিমসহ নিচে ফেলে দেন। এ সময় বাসা নিচে পড়ে বেশ কিছু ডিম ভেঙে যায়।
খবর পেয়ে গলাচিপা বন বিভাগ ও পটুয়াখালীর স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যদের বিষয়টি জানান স্থানীয়রা। রাত ৯টার দিকে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা এলাকায় অভিযানে নামেন। এ সময় তারা ছিদ্দিক মোল্লার বাড়ির পাশে ও তাল গাছসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে বাবুই পাখির ১২টি বাসা ও ১২টি ডিম উদ্ধার করতে সক্ষম হন। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ছিদ্দিক মোল্লা বসত ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
সেচ্ছাসেবী প্রানিকল্যাণ সংগঠন, পটুয়াখালীর রেসকিউ অ্যান্ড রিলিজ উইংয়ের প্রধান মো. আসাদুল্লাহ হাসান বলেন, দেশে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় বাবুই পাখির বংশবৃদ্ধির গতি দিন দিন কমে যাচ্ছে। আগে যেভাবে বাবুই পাখি সচারাচর দেখা যেত, এখন আর তা দেখা যায় না। এমন প্রতিকূল পরিবেশেও যারা অনেক কষ্ট করে টিকে আছে, তাদের প্রতি এ আচরণ অমানবিক। এ ঘটনার বিচারের দাবি জানাই আমরা।
বন বিভাগ, গলাচিপার রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী বলেন, খবর পেয়ে রাতেই আমরা স্বেচ্ছাসেবীদের নিয়ে অভিযান চালাই। রাত সাড়ে ৩টা পর্য়ন্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযানে স্থানীয়রাও সহযোগিতা করেন। এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে।
এর আগে গত ২৭ জুন ঝালকাঠিতে তাল গাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৯ জুন ঝালকাঠি থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করা হয়।
এ ঘটনায় ওই দিনই মামলার প্রধান আসামি মোবারক আলী ফকিরকে (৬৫) গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার মোবারক ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকার বাসিন্দা।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে