কলেজের পরিত্যক্ত ঘরে পাওয়া গেল কঙ্কাল, পরিচয় মেলেনি

চাঁদপুর প্রতিনিধি
কঙ্কাল। প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব সরকারি কলেজের অধ্যক্ষের পরিত্যক্ত বাসভবনের রান্নাঘরে পাওয়া গেছে কঙ্কাল। সেখানে কেবল হাড়গোড় ও জিন্সের একটি প্যান্ট পড়ে থাকায় কঙ্কালটি নারী না পুরুষের, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। কলেজের শিক্ষকরা জানিয়েছেন, ওই ভবনটি প্রায় এক যুগ ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই কলেজের অধ্যক্ষের জন্য নির্ধারিত বাসভবনের পরিত্যক্ত রান্নাঘর থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহটি বেশ কিছুদিনের পুরনো হওয়ায় কঙ্কালে পরিণত হয়েছে। কঙ্কালের সঙ্গে চুল অবশিষ্ট রয়েছে, পরনে রয়েছে জিন্সের প্যান্ট। এ ছাড়া শুধু হাড়গোড় আছে। তাই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, এটি কোনো পুরুষ না নারীর।

শুক্রবার দুপুর পর্যন্ত কঙ্কালটির লৈঙ্গিক পরিচয় বা নাম-ঠিকানা কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয় বিস্তারিত অনুসন্ধানের জন্য সিআইডি ও পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

কলেজের শিক্ষক মুজাহিদুল ইসলাম কিরণ বলেন, রান্নাঘরের পাশেই গভীর নলকূপ, তার মোটর রান্নাঘরের ভেতরে। শুক্রবার মোটর থেকে পানি উঠছিল না বলে কলেজের পিওন হোসেন একজন মেকানিককে নিয়ে মোটর দেখতে রান্নাঘরে যান। এ সময় তাদের চোখে পড়ে কঙ্কালটি।

পিওন হোসেন বলেন, কয়েক মাস আগেও মোটরে সমস্যা দেখা দিয়েছিল। তখন পরিত্যক্ত রান্নাঘরে গিয়ে মোটর ঠিক করা হয়। কিন্তু তখন এমন কিছু চোখে পড়েনি তাদের। এবার তারা ঘরটিতে ঢুকে কঙ্কাল দেখে চিৎকার করলে সবাই ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কলেজের আরেক শিক্ষক আইননুর নাহার কাদেরী জানান, প্রায় এক যুগ আগে সেমিপাকা বাসভবনটিতে বসবাস করতেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সালামতউল্লাহ। তারপর থেকে ওই ভবন ও রান্নাঘর পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

১ দিন আগে

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

২ দিন আগে

বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

২ দিন আগে

পদ্মা সেতুর রেলিংয়ে বাসের ধাক্কা, উলটে ৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

২ দিন আগে
Advertisement