ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষ ও লাঙ্গলবন্দ পুণ্যস্নানে আসা পুণ্যার্থীরা। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এই মহাসড়কে তীব্র যানজট দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত তীব্র যানজট রয়েছে। এতে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজারিয়া থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত আসতে প্রায় আধাঘণ্টা সময় লাগছে। এরপর লাঙ্গলবন্দ পর্যন্ত ধীরগতি থাকলেও গরমে বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দেশের বিভিন্ন স্থান থেকে লাঙ্গলবন্দ পূণ্যস্নানে আসা পুণ্যার্থীরা বলছেন, গজারিয়া থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত আসতেই ঘণ্টা খানেক সময় লাগছে। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই স্নান উৎসবে যোগ দিচ্ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, ঈদের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে এছাড়া লাঙ্গলবন্দের পুণ্যস্নানে প্রচুর পুণ্যার্থীর আসায় গাড়ির চাপ বাড়ছে তাই যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে