রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার পর থেকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করে এ কর্মসূচি পালন শুরু করেন।
এ দিন সকাল থেকেই রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেলেও কোনো বাস নির্ধারিত রুটে ছেড়ে যায়নি। কাউন্টারগুলোতেও ছিল অনিশ্চয়তা ও উৎকণ্ঠার চিত্র। বিশেষ করে আসন্ন ঈদুল আজহার আগে এমন পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার (১৭ মে) রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে নির্বাচন ছাড়াই কমিটি ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নেমেছে।
শ্রমিকদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
বাস বন্ধ থাকায় সকাল থেকেই বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ঢাকাগামী যাত্রী আরিফুল ইসলাম বলেন, সকাল থেকে কাউন্টারে বসে আছি। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাবে, এটা কেউ জানায়নি। জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল, এখন পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছি।

আরেক যাত্রী রফিকুল বলেন, শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ যাত্রীদের এভাবে ভোগান্তিতে পড়তে হবে কেন? বিকল্প কোনো যানবাহনও পাচ্ছি না, উলটো অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।
শারমিন সুলতানা নামের এক নারী যাত্রী বলেন, ছোট বাচ্চা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি। কখন বাস চলবে কেউ পরিষ্কার করে বলতে পারছে না। সাধারণ মানুষের দুর্ভোগের কথা কেউ ভাবছে না।
জানতে চাইলে নবঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস চলাচল বন্ধের খবর পাওয়ার পর থেকেই আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে। সামনে ঈদ, মানুষ বাড়ি যাবে। এখন বাস বন্ধ রেখে দুর্ভোগ তৈরি করা ঠিক হবে না। নতুন কমিটি যেহেতু ঘোষণা হয়েছে, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মাদারীপুর শহরের একটি বাসা থেকে স্বামী–স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকা তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) এবং তাদের আট মাস বয়সী সন্তান।
৮ ঘণ্টা আগে
রোববার (১৭ মে) রাত পৌনে ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার তথ্য দিয়েছিল। নতুন করে ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের নমুনা শনাক্ত হয়েছে।
৮ ঘণ্টা আগে
আহত নাবিল জানায়, পরীক্ষার হলে তার পেছনের বেঞ্চে সিট পড়ে রাকিবের। প্রথম পরীক্ষার দিন রাকিব খাতা দেখতে চাইলে আশ্রাফী দেখাতে রাজি হয়নি। এ নিয়ে ওইদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে ক্ষোভ দেখিয়ে তাকে গালিগালাজ করে রাকিব। পরে আজ রোববার ছিল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৭/৮ জন ছে
১ দিন আগে
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত করতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
১ দিন আগে