বিশ্ববাজারে ১০০ ডলার অতিক্রম করল তেলের দাম

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার অতিক্রম করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় বিশ্বমানের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০১.৫৩ ডলারে গিয়ে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ১.২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৯.৩৯ ডলারে বেচাকেনা হচ্ছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১.৩৩ ডলার বা ১.৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৫৩ ডলারে পৌঁছায়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল। ফলে এই অঞ্চলে সংঘাত কিংবা জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়।

বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো ধরনের অস্থিরতা সরাসরি বিশ্ব তেলের বাজারে প্রভাব ফেলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement