দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১১: ২৫
সোহার গহনা। ছবি: সংগৃহীত
সোহার গহনা। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও কমানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের নির্ধারিত দামের তুলনায় সব ক্যারেটের সোনার দামই কমেছে।

নতুন মূল্যসূচি অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। সেই হিসেবে নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দামে কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দর বহাল থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনা ও রূপার অলংকারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement