ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও নতুন করে আলোচনায় বসার বিষয়ে কোনো পক্ষই আগ্রহ দেখাচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, নতুন করে যুদ্ধ শুরু হলে তা দীর্ঘস্থায়ী হতে পারে—যার সরাসরি প্রভাব ইতোমধ্যেই আন্তর্জাতিক জ্বালানি ও আর্থিক বাজারে পড়তে শুরু করেছে।
৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম: বিশ্ববাজারে মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়ে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস-এর তথ্য অনুযায়ী, ডব্লিউটিআই (WTI) অপরিশোধিত তেলের দাম ০.৭৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫.২৫ ডলারে উঠে এসেছে। তবে লন্ডনের ব্রেন্ট ক্রুডের দাম ০.৪৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১.২৩ ডলারে নেমেছে। সব মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে তেলের দাম বেড়েছে ২ শতাংশেরও বেশি।
চুক্তি শেষ, তৈরি হচ্ছে সামরিক উত্তেজনা: ২০২৬ সালের ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় দু'দেশের আলোচনার ভিত্তিতে ১৭ জুন ৬০ দিনের একটি সমঝোতা স্মারক সই হয়। তবে নির্ধারিত মেয়াদের পর চুক্তিটি আর বাড়ানো হয়নি। মেয়াদ বাড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরির পর ইরান জানিয়েছে, তারা ‘পূর্ণ আক্রমণাত্মক’ সামরিক অবস্থানে চলে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতি বাড়াতে কোনো সম্মতি জানায়নি।
হরমুজ প্রণালিতে স্থবিরতা ও সরবরাহে ঝুঁকি: বর্তমানে জ্বালানি বাজারের সবচেয়ে বড় উদ্বেগের কেন্দ্রবিন্দু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালি'। আলোচনার অগ্রগতি থমকে যাওয়ায় এই কৌশলগত রুটে তেলবাহী জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। পরিসংখ্যানে দেখা যায়, গত শনিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র পাঁচটি তেলবাহী জাহাজ চলেছে। আর পরদিন রোববার কোনো ট্যাংকারই প্রণালিটি ব্যবহার করেনি—যেখানে তার আগের রোববার ওই পথ দিয়ে ৩১টি ট্যাংকার চলাচল করেছিল। বিশ্বের মোট তেল সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় দীর্ঘস্থায়ী অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া লোহিত সাগরে হুথিদের অব্যাহত হামলাও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে।
সুদের হার ও মূল্যস্ফীতির নতুন চাপ: তেলের দাম বাড়ার পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও সুদের হার নিয়েও উদ্বেগ ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার বেড়ে ৪.৭২৮ শতাংশে উঠেছে। আর ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ ৫.৩১৫ শতাংশে পৌঁছেছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে মূল্যস্ফীতির চাপ কমানো কঠিন হবে, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোকেও দীর্ঘ মেয়াদে নীতি সুদের হার চড়া রাখতে হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নতুন সরকার এসেছে, বাংলাদেশের নতুন দিকনির্দেশনাও এসেছে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এটি কোনো স্লোগান নয়, এটি একটি পরিকল্পনা। রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে আমরা এই দশকে আমাদের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চাই।’
৪ দিন আগে
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন কিনতে খরচ হবে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, যা গতকাল বুধবারও ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনা
৪ দিন আগে
বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি যেকোনো সময় জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে—এমন আশঙ্কা এখনও অমূলক নয়। ফলে বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করছেন।
৪ দিন আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকায়, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
৫ দিন আগে