বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৫: ৩৫

বিএসইসির কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাকে ঘিরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটিতে অস্বস্তি তৈরি হয়েছে। ২০২৫ সালের মার্চে তৎকালীন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পাশাপাশি আরও পাঁচ কর্মকর্তাকে পদমর্যাদার নিচের ধাপে নামিয়ে বেতন কমিয়েছে কমিশন।

মঙ্গলবার (১৯ আগস্ট) কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৫ মার্চ। বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের মধ্যে বিএসইসির কর্মকর্তারা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশসহ একাধিক বাহিনীর সদস্য গিয়ে তাদের উদ্ধার করেন।

এর আগে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তারা ওই কর্মসূচিতে যান।

চেয়ারম্যানসহ কমিশনের অন্য সদস্যদের নাজেহাল করার অভিযোগে পরদিন শেরে বাংলা নগর থানায় মামলা করেন চেয়ারম্যানের নিরাপত্তায় থাকা গানম্যান আশিকুর রহমান। ওই মামলায় ১৬ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।

ঘটনাটি তদন্তে তখনকার চেয়ারম্যান রাশেদ মাকসুদ একটি কমিটি গঠন করেন। পরে গত জুনে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া মাসুদ খানও সেই তদন্তের কার্যক্রম চালিয়ে যান। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় থেকেও বিষয়টি আলাদাভাবে তদন্ত করা হয় এবং ১৬ কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়।

তদন্তের পর ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বিএসইসিকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। সেই সুপারিশের পর এবার ২২ কর্মকর্তার বিষয়ে সিদ্ধান্ত এলো।

তবে ঠিক কী কারণে ১৭ জনকে বাধ্যতামূলক অবসর এবং পাঁচজনকে নিম্নতর ধাপে নামানো হয়েছে, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম বিষয়টি কমিশনের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমান চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এদিকে একসঙ্গে এতজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনায় কমিশনের ভেতরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নতুন সরকার এসেছে, বাংলাদেশের নতুন দিকনির্দেশনাও এসেছে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এটি কোনো স্লোগান নয়, এটি একটি পরিকল্পনা। রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে আমরা এই দশকে আমাদের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চাই।’

৪ দিন আগে

সোনার দাম আবার বাড়ল, ভরি ২ লাখ ৩৭ হাজার টাকা

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন কিনতে খরচ হবে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, যা গতকাল বুধবারও ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনা

৪ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে তেলের দাম কমতির দিকে

বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি যেকোনো সময় জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে—এমন আশঙ্কা এখনও অমূলক নয়। ফলে বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করছেন।

৪ দিন আগে

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকায়, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

৫ দিন আগে
Advertisement