২৬ দিনে রেমিট্যান্স এলো ১৭৭ কোটি ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

গত ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৩৫২ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

তথ্য মতে, জানুয়ারি মাসের ২৬ দিনে প্রতিদিন প্রবাসী আয়ে এসেছে ৬ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৬১৫ মার্কিন ডলার। এ রেমিট্যান্স আগের বছরের জানুয়ারি ও তার আগের মাস ডিসেম্বরের চেয়ে বেশি।

আগের বছর জানুয়ারি ও তার আগের ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬ কোটি ৫২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার ও ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার মার্কিন ডলার।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

যথারীতি কোনো রেমিট্যান্স আসেনি রাষ্ট্রায়ত্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বিডিবিএল ব্যাংকের মাধ্যমে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক ও কমিনিটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। আর সব বিদেশি ব্যাংকই জানুয়ারি মাসে রেমিট্যান্সের আনার খাতায় নাম লিখিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে