৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি দিয়েছে কোরিয়ান মার্ট: এনবিআর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর পল্লবীতে অবস্থিত কোরিয়ান মার্ট। ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে অবস্থিত কোরিয়ান মার্ট। ছবি: সংগৃহীত

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি দিয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পল্লবীতে কোরিয়ান মার্ট বাংলাদেশ নামের অনলাইনভিত্তিক প্রসাধনসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালায় ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পশ্চিম)।

অভিযানে ভ্যাট ফাঁকির আলামত পাওয়ার পর অধিকতর যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য নথি জব্দ করা হয়। এসব নথি ও তথ্য যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ‘নিয়মবহির্ভূতভাবে’ মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার পণ্য বিক্রি করেছে।

এনবিআর বলছে, এর বিপরীতে ফাঁকি দেওয়া মূসকের (ভ্যাট) পরিমাণ ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভ্যাট ফাঁকি ঠেকাতে অনলাইনভিত্তিক দোকানগুলোতে অভিযান চালাচ্ছে এনবিআরের ভ্যাট কমিশনারেট। একাধিক অভিযানে ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে রাজস্ব আদায়ের এই সংস্থা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement