প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থ-পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থছাড় বড় হয়, তাই এ বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।‘
মঙ্গলবার (১৩ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসিতে পরিকল্পনা কমিশন, মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকল্প বাস্তবতা ও বরাদ্দ কী হবে এটা নিয়ে আলোচনা হয়েছে। অর্থ অপচয় বন্ধ করতে হবে। বাইরের টাকা ইচ্ছে মতো খরচ নয়। স্বচ্ছতা জবাবদিহিতা ছাড়া কিছু চলবে না।
বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে ড. সালেহ উদ্দিন বলেন, এটা নিয়ে চিন্তা করার কারণ আছে। অনেক পিডি চার প্রকল্পের দায়িত্বে। চারটা প্রকল্পে দায়িত্ব মানে চারটি গাড়ি। এটা চলবে না। আমি অ্যাসেস করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। প্রকল্পে সমন্বয়হীনতা আছে, এটা দূর করতে হবে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথা ব্যাথা আছে। সাপ্লাই চেইন নেই। ৬ টাকার বেগুন টাকায় ৮০ টাকা কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করবো। কিছু বন্ধু বান্ধব রাস্তায় দাঁড়িয়ে থাকে পরিবহনে টাকা তোলে, তাদের বলবো দাঁড়িয়ে থাকবেন না।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে