১৫ দিনে রেমিট্যান্স এলো ১৩১ কোটি ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি ফেব্রুয়ারি মাসের ১৫ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার। সেই হিসাবে এই সময়ে প্রতিদিন গড়ে আট কোটি ৭৪ হাজার ৮২ হাজার ডলার দেশে এসেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

আগের মাস জানুয়ারিতে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ২৮ লাখ ৪১ হাজার ডলার। আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ২১ লাখ ৫২ হাজার ডলার।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসা মাস গত বছরের ডিসেম্বরে প্রতিদিন আসে আট কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৩৩৩ ডলার। জানুয়ারি মাসে তা কিছুটা কমে। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসের ১৫ দিনে খানিকটা বাড়ল।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ফেব্রুয়ারির ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৬৫ হাজার ৫০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ফেব্রুয়ারির ১৫ দিনে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ১৬ কোটি ৯৮ লাখ ২০ হাজার ডলার।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে