প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্দোলন ও সমালোচনার মুখে অর্থবছরের মাঝপথে এসে হঠাৎ রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতোই ৫ শতাংশ করা হয়েছে। আজই আদেশ জারি করা হবে।’
এর আগে গত ৯ জানুয়ারি রাতে অর্ধশতাধিক পণ্য ও সেবায় আমদানি, উত্পাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করে সরকার। এর মধ্যে রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আর মিষ্টান্নভাণ্ডারের ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ১৫ শতাংশ।
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সেদিনই বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এরপর গতকাল সারা দেশে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
এর মধ্যে ঢাকা জেলার তিন হাজার রেস্তোরাঁর মালিকদের নিয়ে এনবিআর ভবনের সামনে এই কর্মসূচি পালনের কথা বলা হয়। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে সমিতির নেতারা বলেন, সরকার রেস্তোরাঁ ব্যবসায়ী ও জনগণের স্বার্থ, জীবন-জীবিকা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি ‘বিবেচনা না করে’ সিদ্ধান্তে অটল থাকায় সমিতি বাধ্য হয়ে এই কর্মসূচি নিয়েছে।
এনবিআরের মূসক আইন ও বিধি শাখা গত বুধবার ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে সমিতির সভাপতিকে চিঠি দিয়েছিল। কিন্তু সেখানে স্পষ্ট কিছু না থাকায় পূর্বঘোষণা অনুযায়ী গতকাল এনবিআরের সামনে মানববন্ধনে জমায়েত হন রেস্তোরাঁ খাতের কয়েক শ মালিক ও কর্মচারী।
এই কর্মসূচি শুরুর আগেই ভ্যাট আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এনবিআর; কিন্তু গেজেট না হওয়ায় কর্মসূচিও চলতে থাকে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে