সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। রোববার (৩০ জুন) সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাসের জন্য প্রস্তাব করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগুলোর ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবির ওপর ভোটগ্রহণ করা হয। এসব দাবির বিপরীতে যে ছাঁটাই প্রস্তাবগুলো আসে তার মধ্যে তিনটির ওপর আলোচনার অনুষ্ঠত হয়। বিভাগগুলো হলো—আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় খাত। আলোচনার পর তা কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে গত ৬ জুন সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন৷ যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা বেশি। এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

রোববার পাস হওয়া এ বাজেট আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে ৷

বাজেটটি প্রস্তাবের পর এর ওপর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, অর্থমন্ত্রীসহ ২৩৬ জন সংসদ সদস্য সাধারণ আলোচনায় অংশ নেন।

গত ১১ জুন থেকে সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বাজেটের ওপর মোট ১১ দিন আলোচনা করেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে