২৬ দিনে প্রবাসী আয় ২৩ হাজার ৩৯২ কোটি টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অক্টোবরের ২৬ দিনে প্রবাসী আয় এলো ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার ৩৯২ কোটি ৬৮ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (২৭ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ৫২৮ ডলার। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন এসছিল ৮ কোটি ১ লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার। আগের বছরের অক্টোবর মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।

এ হিসাবে আগের মাস সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের ২৬ দিনে প্রবাসী আয়ে প্রবাহের ধারা কিছুটা নিম্নমুখী হয়েছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, অক্টোবরের ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার।

প্রবাসী আয়ের অব্যাহত নিম্নগতির কারণে চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয় তলানি ঠেকে। এ সময় প্রবাসী আয়ের ডলারের দাম বৃদ্ধি করার পাশাপাশি বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়া শুরু হয়। জুনে এসে একক মাস হিসাবে এযাবৎ কালের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার।

এরপর দেশে প্রথমে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে জুলাই মাসে প্রবাসী আয় কমে যায়। আগস্টে সরকারের পতন হলে প্রবাসী আয়ের কিছুটা বৃদ্ধি পেয়ে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলারে উপনীত হয়। সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার আসার মধ্য দিয়ে এ ধারা অব্যাহত থাকে। কিন্তু অক্টোবরের শেষের দিকে এসে প্রবাসী আয় কিছুটা কমল।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে