প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণে দেশের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে বর্তমান সরকারের কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত সরকারের দুর্নীতি ও ঋণের কারণে বর্তমান প্রশাসনকে প্রতি বছর ৫ বিলিয়ন ডলার কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এ সংকটময় সময়ে দেশের স্থিতিশীলতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই।’
জহির উদ্দিন স্বপন অভিযোগ করে বলেন, ‘বিগত ‘ভোটারবিহীন’ সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে ধর্মকে ব্যবহার করে জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করেছিলো।’
তিনি আরও বলেন, ‘অতীতে একটি মহল মাদ্রাসা শিক্ষার্থীদের সবসময় সন্দেহের চোখে দেখত, যা ছিলো উদ্দেশ্যপ্রণোদিত।’
দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো অপশক্তি যাতে দেশের পরিবেশ নস্যাৎ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
রাজনীতি/এসআর

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১৮ ঘণ্টা আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে