প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.১৯ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে টানা ছয় মাস ধরে ২ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স পাচ্ছে বাংলাদেশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় এ বছরের জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৩.৪০ শতাংশ। গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২.১১ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো জানুয়ারিতে রেমিট্যান্স পেয়েছে ৬২৭ মিলিয়ন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে ১.৫৫ বিলিয়ন ডলার।
গত বছরের ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স আসে ২.৬৪ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এর আগের মাস নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান ২.২০ বিলিয়ন মার্কিন ডলার।
এছাড়াও অক্টোবরে ২.৩০ বিলিয়ন ডলার, সেপ্টেম্বরে ২.৪০ বিলিয়ন ডলার ও আগস্টে ২.২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে