কালো টাকা তৈরির সুযোগ আর দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন করে দেশে আর কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কালো টাকা আর সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না, তাই কালো টাকা সাদা করার প্রশ্নও আসবে না।

রোববার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ব ব্যাংকের বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে পৃথক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের চলমান প্রকল্প ও সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, আগামীতে যাচাই বাছাই করে বিদেশি ঋণ নেওয়া হবে না। ‘সেতু আছে সড়ক নেই’ এমন প্রকল্প নিয়ে ঋণোর বোঝা বাড়ানো হবে না বলে তিনি জানান।

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেয় এগুলো নেওয়া হবে। এক বছরের প্রকল্প পাঁচ বছর এসব প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়া হবে না।

ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করছে তাদের ইগনোর করতে পারি না। বৈষম্য ইগনোর করতে পারবো না। যারা মাঠে আন্দোলন করছে তাদের বেদনা আছে। এতোদিন কেউ বলতে সাহস করেনি।

চলমান সরকারের বয়স বেশি হয়নি মন্তব্য করে তিনি বলেন, এটা সমাধানের চেষ্টা চলছে।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। অর্থনৈতিক, সমতাভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। আমরা চাই তাদের সাথে এক সঙ্গে কাজ করতে।

বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে বলেও ব্রিফিংয়ে জানান উপদেষ্টা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে