রমজানে দ্রব্যমূল্য নিম্নমুখী থাকবে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের টার্গেট হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া। রাজশাহী জেলায় এক লাখ জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কেনার কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের দারিদ্র্যসীমার নিচে বাস করা প্রায় পাঁচ কোটি মানুষের মধ্যে অন্তত এক কোটি প্রকৃত দরিদ্র জনগণকে আমরা এর আওতায় আনতে চাই।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সম্পদের সীমাবদ্ধতার কারণে দরিদ্র সবাইকে টিসিবির কার্ড দেওয়া সম্ভব নয়। প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবে। সর্বোপরি, সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে হবে। প্রকৃতপক্ষে যারা টিসিবি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়ার ব্যবস্থা করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

একটি পরিবার যেন একটির বেশি কার্ড না পায় সেজন্য স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরির কার্যক্রম চলমান আছে উল্লেখ করে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল বলেন, এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখ কার্ডকে স্মার্টকার্ডে রূপান্তর করা হয়েছে। অভিযোগের পেক্ষিতে কোনো কার্ডে অনিয়ম ধরা পড়লে তা বাতিল করা হবে। বাকি ৪৩ লাখ কার্ডের বিষয়েও কাজ চলছে।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম। অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, টিসিবি ডিলার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ

৪ দিন আগে

রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ

নতুন নির্দেশনা অনুযায়ী, সব আলোকিত বিলবোর্ড ও সাইনবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। দোকান, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সব ধরনের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে কমলো সোনার দাম

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এর ওপর নির্ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের আগামী মুদ্রানীতি নির্ধারিত হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকলে তা সোনার বাজারের জন্য ইতিবাচক হবে।

৪ দিন আগে

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২%, নভেম্বরের পর সর্বনিম্ন

এদিকে জুলাই মাসের এ মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর পরের সাত মাসের কোনোটিতেই মূল্যস্ফীতি এত কম ছিল না।

৫ দিন আগে