বাসস

চলতি বছরের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে ৬.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে এই মাসে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ৩.৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২২০ মিলিয়ন ডলার বেশি। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ৩.২৯ বিলিয়ন ডলার।
এনবিআর রিয়েল টাইম শিপমেন্টের তথ্যের ভিত্তিতে ইপিবি এই তথ্য প্রস্তুত করেছে বলে আজ বিকেলে তার কার্যালয়ে মাসিক রপ্তানি আয় পর্যালোচনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ কথা জানান।
এখন থেকে, ইপিবি প্রতি মাসে রপ্তানি আয়ের বিশদ বিশ্লেষণ নিয়ে আসবে, বলে তিনি উল্লেখ করেন।
ইপিবি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর- প্রথম প্রান্তিকে বাংলাদেশের রপ্তানি আয় ৫.০৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১.৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের থেকে ১০.৮২ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।
তৈরি পোশাক শিল্প (আরএমজি) এই তিন মাসে ৫.৩৪ শতাংশ বৃদ্ধির সাথে ৯.২৯ বিলিয়ন ডলার অর্জন করে বৈদেশিক বাজারে প্রধান্য অব্যাহত রেখেছে।
এরমধ্যে, নিটওয়্যারের রপ্তানি ছিল ৫.২২ বিলিয়ন ডলার, যার বর্ধিত প্রবৃদ্ধি ৫.৭২ শতাংশ, ওভেন পোশাক ৪.০৭ বিলিয়ন ডলার, যা ৪.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে একমাসে রপ্তানি আয় ২.৭৮ বিলিয়ন ডলার। এটি সেপ্টেম্বর ২০২৩ সালের তুলনায় ৬ শতাংশ বেশি।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে