বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তাপ সরাসরি এসে লাগল বিশ্ব জ্বালানি বাজারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ছয় মাস ধরে চলা সংঘাতের জেরে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সাম্প্রতিক হামলার পর জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে। এর প্রভাবেই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা পেরিয়ে গেছে। খবর আলজাজিরার।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান অপরিশোধিত তেল ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দাম দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়।

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

সংস্থাটির নতুন প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর বিশ্ববাজারের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের গড় দাম স্পট মার্কেটে ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলারে গিয়ে ঠেকতে পারে—যা তাদের আগের পূর্বাভাসের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। একইভাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে; এটিও আগের হিসাবের চেয়ে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

তবে লক্ষণীয় বিষয় হলো, ইআইএ-এর এই প্রতিবেদনটি চূড়ান্ত হয়েছিল গত ৩ সেপ্টেম্বর। অর্থাৎ, মধ্যপ্রাচ্যে সংঘাতের সাম্প্রতিক মাত্রা বৃদ্ধি ও জাহাজ লক্ষ্য করে হামলা জোরদার হওয়ার আগের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়। ফলে বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি বাজারে মন্দার ধাক্কা কতটা ভয়াবহ আকার ধারণ করে, তা নিয়ে এখন তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement