বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছর মেয়াদি অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব ফ্রেমওয়ার্ক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চুক্তির বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে। তবে মূল নীতিগত বিষয়গুলোতে মতপার্থক্য না থাকলেও আলোচনার ভিত্তিতে সেগুলো কীভাবে চূড়ান্ত রূপ পাবে, তা যৌথ কর্মপরিকল্পনায় নির্ধারণ করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দিনের শুরুতে ব্যাংককের সিরিকিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ব্যাংক অব আমেরিকা, গুগল, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। সেখানে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, ঋণ এবং আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থাগুলোও বিষয়টি উপলব্ধি করছে। এ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ঘনিষ্ঠভাবে কাজ করছে।

জনগণের ভোটে নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট উন্নয়ন কাঠামো বা ফ্রেমওয়ার্ক চুক্তি তৈরির কাজ চলছে।

সকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) প্লেনারি সেশনের বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যে স্বল্প আয়ের দেশগুলোর জন্য পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বই সবচেয়ে বড় শক্তি। জনগণের প্রত্যাশা পূরণ এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সব উন্নয়ন সহযোগীর আন্তরিক সমর্থন ও যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়েছেন সংস্থা দুটির প্রধানেরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement