কর্পোরেট ফুটবলের উন্মাদনা: অ্যাকসেন্টেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৮: ২৩
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুলে সান ভ্যালি আবাসনের নাটমেগ ফিল্ডে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর ব্যানারে নাটমেগের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে দেশের কর্পোরেট ফুটবলের অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কর্পোরেট খাতের বহু শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, অতিথি ও অংশগ্রহণকারী দল। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং এফআইসিসিআই পরিচালক এম এইচ এম ফাইরোজ, এসটিএস ক্যাপিটাল লিমিটেডের সিইও ও এফআইসিসিআই পরিচালক মানাস সিং, এ অ্যান্ড ই-এর গ্লোবাল প্রেসিডেন্ট ক্রিস অল্ট, অ্যাক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আদিল হোসেন, এফআইসিসিআই নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির এবং নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম।

অনুষ্ঠানের শুরুতে দলগুলোর ওয়ার্ম-আপ পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের পরিচিতি ও বক্তব্যে কর্পোরেট খেলাধুলার মাধ্যমে টিমওয়ার্ক, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন কর্পোরেট কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও সম্প্রীতি বাড়াতে সহায়ক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম টুর্নামেন্টটিকে কর্পোরেট পর্যায়ে ফুটবলকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দেশের ক্রমবর্ধমান ফুটবল খেলার সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাবের কথাও ব্যক্ত করেন।

পরে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী দলগুলোর প্রবেশ ও ফটোসেশনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শেষ হয়। এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় বহুজাতিক ও কর্পোরেট দল অংশ নিচ্ছে, যা আগের আসরের তুলনায় বেশি। ফলে কর্পোরেট অঙ্গনে ফুটবলভিত্তিক এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড ৪-০ গোলে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে হারিয়ে দাপুটে সূচনা করে। অন্য ম্যাচে আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদেশ লিমিটেড ২-১ গোলে এসটিএস গ্রুপকে পরাজিত করে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ৩-০ গোলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে হারায়। আরেক ম্যাচে রবি আজিয়াটা পিএলসি ২-০ গোলে নেসলে বাংলাদেশ পিএলসিকে পরাজিত করে।

এই ফলাফলগুলো টুর্নামেন্টের একটি প্রাণবন্ত সূচনা এনে দিয়েছে এবং মাঠের দর্শকদের পাশাপাশি অনলাইন দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর অ্যাক্সেনটেক। কো-স্পন্সর হিসেবে রয়েছে সিঙ্গার-বেকো। এ ছাড়া বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার নভোএয়ার যুক্ত রয়েছে এই আয়োজনের সঙ্গে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১৯ ঘণ্টা আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

১ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে