থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব— মালয়েশিয়া থেকে মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মে ২০২৬, ২১: ৩১
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার থেকে গণমাধ্যমের সঙ্গে ফোনে কথা বলেন মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

দুই মাসেরও বেশি সময় ধরে দেশের বাইরে চিকিৎসাধীন এই প্রবীণ রাজনীতিক আজ বুধবার বিকেলে মালয়েশিয়া থেকে বাংলাদেশি একটি গণমাধ্যমের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি নিজের বর্তমান শারীরিক অবস্থার তথ্য জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শারীরিক অবস্থা এখন কেমন— জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, 'আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি, থেরাপিউটিক সেশনগুলো চলছে। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।'

দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'ভালো হলেই দেশে চলে আসব, সবাইকে জানাব আমি।' খাওয়া-দাওয়া ঠিকভাবে করতে পারছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'খাওয়া-দাওয়া ঠিক আছে আল্লাহর রহমতে।'

মির্জা আব্বাস যখন কথা বলছিলেন, তখন তার পাশে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, 'উনি এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন। বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। তিনি এখনও হাসপাতালেই আছেন।'

এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দ্রুত তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার সম্পন্ন করে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা এক মাস চিকিৎসার পর তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়ার জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিশেষায়িত ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে’ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন সদস্য শহিদ হয়েছেন। স্বাধীনতোত্তর অস্থিতিশীল পরিস্থিতিতে দেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনসার ও ভিডিপিকে একীভূত করে একটি শক্তিশালী কাঠামো প্রদান করেছিলেন। পরবর্তীতে ১৯৯৫

১৬ ঘণ্টা আগে

এনসিপি ছেড়ে গণসংহতিতে ১৭ নেতাকর্মী

গণসংহতি আন্দোলনের রাঙামাটি জেলার ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক বিএস কলিন্স চাকমা, পবন বিকাশ চাকমা এবং যুগ্ম সদস্য সচিব দুনয়ন চাকমা। সদস্য হিসেবে রয়েছেন অনিল কুমার চাকমা, পুলক চাকমা, সাগরিকা চাকমা, বীর সিংহ চাকমা, মীর শাহ আলম চৌধুরী, সুনীল বিকাশ চাকমা, দর্পণ ত্রিপুরা, সৌজ

১৮ ঘণ্টা আগে

‘গুপ্ত’দের ক্ষমতায়িত করার দিনই আ.লীগ ফিরে এসেছে— বিস্ফোরক মন্তব্য মাহফুজের

মাহফুজ এমন একটি দিনে এই স্ট্যাটাস দিয়েছেন যেদিন ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারে জুলাইয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা বরাবরের মতোই বলেছেন, অভ্যুত্থান নয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে মূলত ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে তাকে। তবে তিনি মাথা উঁচু

১ দিন আগে

আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ: মঈন খান

তিনি আরো বলেন, জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশব্যাপী এই ইলেকট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে।

১ দিন আগে