এনসিপি ছেড়ে গণসংহতিতে ১৭ নেতাকর্মী

রাঙ্গামাটি প্রতিনিথি
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ১৭ জন নেতাকর্মী গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন। সদ্য যোগদানকারী এই নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এতে উজ্জ্বল চাকমাকে আহ্বায়ক এবং দিবাকর চাকমাকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (১৮ মে) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

গণসংহতি আন্দোলনের রাঙামাটি জেলার ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক বিএস কলিন্স চাকমা, পবন বিকাশ চাকমা এবং যুগ্ম সদস্য সচিব দুনয়ন চাকমা। সদস্য হিসেবে রয়েছেন অনিল কুমার চাকমা, পুলক চাকমা, সাগরিকা চাকমা, বীর সিংহ চাকমা, মীর শাহ আলম চৌধুরী, সুনীল বিকাশ চাকমা, দর্পণ ত্রিপুরা, সৌজ চাকমা, চন্দ্র লাল চাকমা, সোলায়মান মিয়া আকাশ, সুমন বড়ুয়া, উচাপ্রু মারমা, পূর্ণ বিকাশ চাকমা, চিরঞ্জীব চাকমা, সুনিতা চাকমা, মনমিতা চাকমা, সুরেন্দ্রলাল চাকমা, সজীব ভট্টাচার্য, বিপ্লব চাকমা এবং অচিন্ত্য চাকমা।

জেলার আহ্বায়ক উজ্জ্বল চাকমা জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য কমিটিকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

তিনি বলেন, আমরা অনেক আশা-ভরসা নিয়ে গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছি। জনগণের অধিকার নিয়ে কাজ করতে চাই। গণসংহতি আন্দোলনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা আশাবাদী, ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে পারব।

তিনি আরও জানান, গত ৫ মে রাঙামাটি জেলায় কর্মিসভা অনুষ্ঠিত হয়। এরপরই আহ্বায়ক কমিটি প্রকাশ করা হলো।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে