প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনগুলোর আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। তবে কিছু প্রস্তাবে দলটি ভিন্নমত পোষণ করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বিএনপি ছয়টি সংস্কার কমিশনের আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করছে। আমরা বহু বিষয়ে ছাড় দিয়েছি। তবে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করার প্রস্তাবে আমরা একমত নই।”
তিনি বলেন, নির্বাচিত সংসদ ও সরকারের ক্ষমতা খর্বের যেকোনো উদ্যোগ গণতন্ত্রের পরিপন্থী। “গণতান্ত্রিক কাঠামোয় দায়বদ্ধ সরকারকে অকার্যকর করা সংস্কারের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।”
বিএনপি মহাসচিব জানান, দুদক সংস্কার কমিশনের ৪৭টি প্রস্তাবের মধ্যে ৪৬টিতে তারা একমত হয়েছেন।
জনপ্রশাসন কমিশনের ২০৮টি প্রস্তাবের মধ্যে ১৮৭টিতে সম্মতি দিয়েছে বিএনপি।
বিচার বিভাগীয় সংস্কারে ৮৯টির মধ্যে ৭১টিতে পুরো বা আংশিক সম্মতি রয়েছে, তবে ১৮টিতে ভিন্নমত রয়েছে।
নির্বাচনী ব্যবস্থা সংস্কারে ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টিতে একমত, ১৪টিতে আংশিক মত ও ৬৪টিতে শর্তসাপেক্ষে মত দিয়েছে বিএনপি।
সংবিধান সংস্কার কমিশনের ১৩১টি প্রস্তাবের বেশিরভাগে একমত হলেও ৭০ অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে তারা ছাড় দিয়েছে।
মির্জা ফখরুল জানান, পুলিশ সংস্কার কমিশন এখনও আলোচনায় আসেনি। তবে র্যাব বিলুপ্তির বিষয়ে ঐকমত্য হয়েছে বলেও তাদের প্রতিনিধিদের কাছ থেকে জানা গেছে।
তিনি বলেন, “আমরা কোনোভাবেই সংস্কার প্রক্রিয়া ব্যাহত করতে চাই না। তবে বাস্তবতা বিবেচনায় ভিন্নমত দিতেই হয় কিছু ক্ষেত্রে।”

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।
৩ দিন আগে
শারীরিক অবস্থা এখন কেমন— জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, 'আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি, থেরাপিউটিক সেশনগুলো চলছে। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।'
৪ দিন আগে
জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকরভাবে করারোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রস্তাবিত তামাক কর বাস্তবায়নের মাধ্যমে অর্জিত রাজস্ব দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৪ দিন আগে
ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না । ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, এদেশের মানুষ সেই স্বাধীনতাব
৪ দিন আগে