পরিবার নিয়ে যমুনায় তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২০: ৪৭
লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পরিবারের সদস্যদের নিয়ে যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি যমুনায় পৌঁছায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ব্যক্তিগত সাক্ষাৎ। কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।

এর আগে গত বছরের জুনে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে গেলে সেখানে তার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠকের পরই ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়। এর আগ পর্যন্ত বিএনপি গত বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল।

এরপর বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার সময় তাদের দুজনের দেখা হয়েছিল। এর মধ্যে তারেক রহমান দেশে ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাউঞ্জে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন। দেশে ফেরার প্রক্রিয়ায় সহায়তা করার জন্য তখন তিনি অধ্যাপক ইউনূসকে তার নিজের, পরিবারের ও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান।

বিএনপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েই ছিলেন তারেক রহমান। সন্ধ্যা পৌনে ৭টায় সেখান থেকে বেরিয়ে নিজের বাসভবনে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই রওয়ানা দেন যমুনার উদ্দেশে।

এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, তারেক রহমান সপরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

১ দিন আগে

সরকারের গঠনমূলক সমালোচনা করলে গণমাধ্যম এগিয়ে যাবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ

১ দিন আগে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২ দিন আগে

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

৩ দিন আগে
Advertisement