প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২২: ১১
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কাটান। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেছেন, আলহামদুলিল্লাহ। একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি। সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে

৪ ঘণ্টা আগে

ভোট দিলেন জামায়াত আমির

দেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আজ টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৫ ঘণ্টা আগে

এই নির্বাচনই নির্ধারণ করবে রাজনীতির ভবিষ্যৎ গতিপথ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ মসৃণ হবে। মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতি সুন্দরের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য।

৫ ঘণ্টা আগে

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন মির্জা ফখরুল

এই নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৫০টি রাজনৈতিক দলের দুই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ কোটি ৭৭ লাখ ভোটারের এই বিশাল ম্যান্ডেট রক্ষায় সারাদেশে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য।

৫ ঘণ্টা আগে