কোন কোন দলের জন্য ৪৭ আসন ফাঁকা রাখল ১১ দলীয় জোট?

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আসন সমঝোতার কথা তুলে ধরে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করেছে ১১ দল। ছবি: জামায়াতের ফেসবুক পেজ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করে এনেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনি জোট। সংবাদ সম্মেলন করে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, জোটের আটটি দলের জন্য ২৫৩টি আসনে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। বাকি ৪৭টি আসন এখনো কোনো দলের মধ্যে বণ্টন করা হয়নি।

অন্যদিকে জোটের তিন দলের জন্য এখন পর্যন্ত কোনো আসন চূড়ান্ত করা হয়নি, যার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এখনো এ জোটে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাই কাটেনি। দলটি সংবাদ সম্মেলনে উপস্থিতও ছিল না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদে বাকি সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, আসন সমঝোতার ঘোষণা দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতে ইসলামী ১৭৯টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি সাতটি আসন, এবি পার্টি তিনটি আসন এবং নেজামে ইসলাম ও বিডিপি দুটি আসন পেয়েছে সমঝোতায়।

৩০০ আসনের মধ্যে জোটের পক্ষ থেকে আসন সমঝোতায় এখনো প্রার্থী দেওয়া হয়নি ৪৭ আসনে। তবে জোটে তিনটি দলও বাকি আছে, যারা কোনো আসন পায়নি। দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

জানা গেছে, এই তিন দলের মধ্যে ইসলামী আন্দোলনের আসনের চাহিদা ও বণ্টন নিয়ে সমস্যা হওয়ার কারণেই চূড়ান্ত ঘোষণা বিলম্বে হয়েছে। এখন পর্যন্ত দলটির জোটে থাকার বিষয়টিও চূড়ান্ত হয়নি। জোটে থাকলে ৪৭ আসনের বেশির ভাগই তাদের দেওয়া হতে পারে। এমনকি জাগপার প্রার্থীরা নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তেমন হলে ইসলামী আন্দোলন ৪৭টি আসনের সবগুলোও পেতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কতগুলো আসন ছাড় দেওয়া হয়েছে, তা সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়নি। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে কেউ অংশও নেয়নি। বরং নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান জানাতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেছেন, আলহামদুলিল্লাহ। একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি। সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে

৪ ঘণ্টা আগে

ভোট দিলেন জামায়াত আমির

দেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আজ টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৪ ঘণ্টা আগে

এই নির্বাচনই নির্ধারণ করবে রাজনীতির ভবিষ্যৎ গতিপথ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ মসৃণ হবে। মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতি সুন্দরের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য।

৪ ঘণ্টা আগে

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন মির্জা ফখরুল

এই নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৫০টি রাজনৈতিক দলের দুই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ কোটি ৭৭ লাখ ভোটারের এই বিশাল ম্যান্ডেট রক্ষায় সারাদেশে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য।

৫ ঘণ্টা আগে