এনসিপিতে আরও তিন শতাধিক নেতাকর্মীর যোগদান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মে ২০২৬, ১৪: ৫৩
শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিন শতাধিক নেতাকর্মীর যোগদান সম্পন্ন হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন আরও তিন শতাধিক নতুন নেতাকর্মী।

আজ শুক্রবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এ সময় বক্তারা জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এনসিপির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের মধ্য থেকে ৩৫ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন সদস্যদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

২ দিন আগে

সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার জবিতে

সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে পাঁচ সদস্যের কমিটির সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২ দিন আগে

আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি— প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে হাসনাত

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তাদের দলের আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগেই এই সংকটের সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন। সরকার সে প্রস্তাবনা পড়ে দেখার প্রয়োজন মনে করেনি কিংবা

৩ দিন আগে

লোডশেডিংয়ের জন্য দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, কয়েকদিনে সংকট নিরসনের আশ্বাস

বক্তব্যে বিরোধী দলের কাছে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের প্রস্তাবনা আহ্বান করেন প্রধানমন্ত্রী। বলেন, বিরোধী দল তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান দিলে সরকার তা গ্রহণ করবে। তবে বিরোধী দল যদি তা না পারে, তাহলে বিভ্রান্তিকর রাজনীতি করার জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের।

৩ দিন আগে