ছাত্রলীগ ফিরলে ক্ষতি এড়াতেই শিবির এখন নীরব: নাছির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০: ০৯
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত

ছাত্রলীগ আবার ফিরে এলে যেন কোনো ক্ষতির মুখে পড়তে না হয়, সে কারণেই ছাত্রশিবির নীরব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও ছাত্রশিবিরের ভূমিকার সমালোচনা করেন তিনি।

ফেসবুক পোস্টে নাছির লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে অবসর যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন। তার মতে, এ সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখলে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় পাশে দাঁড়ালে শিক্ষার্থীরা বেশি খুশি হতেন।

ছাত্রশিবিরের আগের ভূমিকা তুলে ধরে নাছির আরও লেখেন, জুলাইয়ে ছাত্রশিবির নীরব ভূমিকা পালন করেছিল। তার ভাষ্য, আওয়ামী লীগের পতন না হলে শিবিরের কোনো নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার কারণে আওয়ামী লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতেন। এমনকি সাদিক কায়েম ও এস এম ফরহাদরা হল ছাত্রলীগের নেতা হতেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে নাছির দাবি করেন, ছাত্রশিবির এখনো একইভাবে নীরব ভূমিকা পালন করছে, যাতে ছাত্রলীগ ফিরে এলে তারা ক্ষতিগ্রস্ত না হয়। তার মতে, ছাত্রলীগের কাছে গিয়ে তারা বলতে পারবে, ফিরে আসার পথে কোনো বাধা দেওয়া হয়নি। এরপর আবারও ছাত্রলীগের ছায়াতলে নিরাপদে থাকতে পারবে। অন্যান্য রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজের তুলনায় ছাত্রশিবিরের অবস্থান ও কার্যক্রমকে ২০২৪ সালের মতোই সুবিধাবাদী বলে মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad