আ.লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রিমন বাসায় ছিলেন না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রিমন ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ডিসি আকতার হোসেন বলেন, গ্রেপ্তার ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বাসায় কী কারণে অবস্থান করছিলেন, কী করছিলেন এবং সেখানে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না— এসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীদের নাম-পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানায়নি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়েও জানানো হয়নি। আকতার হোসেন জানান, পরে গণমাধ্যমকে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।










-535698-256x144.webp)






