এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেক প্রার্থীর রিট

ঢাবি প্রতিনিধি
জুলিয়াস সিজার তালুকদার ও ডাকসু ভবন।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকালেই ফাঁড়া কেটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের। তাতে সবাই স্বস্তি পেয়েছিল। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হতেই জানা গেল, এ নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন আরও এক প্রার্থী!

ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থিতা বাতিল হওয়া মো. জুলিয়াস সিজার তালুকদার এই রিট করেছেন। রিটে ভিপি পদে নিজের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়েছেন তিনি। পাশাপাশি চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনাও।

বুধবার (৩ সেপ্টেম্বর) জুলিয়াস সিজারের আইনজীবী রাশিদা চৌধুরী নীলু এই রিটের তথ্য জানান গণমাধ্যমকে। তিনি বলেন, গত ৩১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়েছে।

জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনি গত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না— এ মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে রিট আবেদনে।

এর আগে ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন জুলিয়াস সিজার তালুকদার। যাচাই-বাছাই শেষে ২৬ আগস্ট নির্বাচন কমিশন ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ভিপি প্রার্থী হিসেবে সিজারের নাম অন্তর্ভুক্ত ছিল। তার ব্যালট নম্বর নির্ধারণ করা হয় ২৬।

জানা গেছে, ডাকসু নির্বাচনে জুলিয়াস সিজার তালুকদার ভিপি প্রার্থী হয়েছিলেন। যাচাই-বাছাইয়ের পর গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। চূড়ান্ত তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াস সিজার তালুকদারের নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে যুক্ত থাকার অভিযোগ দেন

অভিযোগটি নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয়।

অভিযোগের বিষয়ে জুলিয়াস সিজার তালুকদারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেওয়া হয়। সিজারের আইনজীবী বলছেন, তাতেও কাজ না হওয়ায় প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জুলিয়াস সিজার তালুকদার।

এর আগে ডাকসু নির্বাচনের আরেক প্রার্থীর করা রিটের শুনানি নিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) এ নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘণ্টাখানেক পর অবশ্য চেম্বার আদালত সে আদেশ স্থগিত করে দেন।

পরদিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বুধবার পর্যন্ত বাড়ান। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান চেম্বার জজ।

আজ বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ওই হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ বহাল রাখেন এবং তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই বলে জানান।

ওই রিটে অবশ্য ডাকসু নির্বাচন স্থগিত চাননি রিটকারী বি এম ফাহমিদা আলম। ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদের এই প্রার্থী কেবল একই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করেছিলেন রিটে।

তবে হাইকোর্ট শুনানি নিয়ে ডাকসু নির্বাচনই দুই মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন। সেটি নিয়ে আপিল বিভাগ থেকে চূড়ান্ত আদেশও এলো। এখন জুলিয়াস সিজারের রিটটি হাইকোর্টে শুনানি হলে ডাকসু নির্বাচন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হবে কি না, তা নিয়েই আশঙ্কার কথা জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে