নির্বাচনি কার্যক্রম শুরু করতে ১ জানুয়ারি সিলেট যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৯
তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনি কার্যক্রম সিলেট থেকে শুরু করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর জন্য নতুন বছরের প্রথম দিন আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ১৭ বছরের বিরতিতে দেশে ফেরার পর এটিই হবে তার প্রথম রাজনৈতিক সফর।

বিএনপি সূত্র জানিয়েছে, আগের মতোই এবারও সিলেট থেকে নির্বাচনি কার্যক্রম শুরুর পরিকল্পনা করেছে বিএনপি। দেশে তারেক রহমানের এবারের প্রথম রাজনৈতিক সফরও তাই সিলেট দিয়েই শুরু হচ্ছে। এ ছাড়া সিলেট তার শ্বশুরবাড়ির এলাকাও। নির্বাচনি কার্যক্রম শুরুর পাশাপাশি সেখানেও যাবেন তিনি।

দলীয় সূত্র বলছে, তারেক রহমান বৃহস্পতিবার সিলেটে পৌঁছানোর পর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এর মাধ্যমেই মূলত তার নির্বাচনি কার্যক্রম শুরু হবে। মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার।

সিলেটেই অবশ্য সফর শেষ করবেন না তারেক রহমান। বিএনপি সূত্র জানিয়েছে, সেখান থেকে তিনি যাবেন বগুড়া। সেখানে বগুড়া-৬ আসনের প্রার্থী তারেক রহমান। এ ছাড়া বগুড়া তার পৈতৃক নিবাসও। সফরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। নির্বাচন নিয়ে দিকনির্দেশনাও দেবেন।

এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, তারেক রহমানের সফর ঘিরে তারাও প্রস্তুতি নিতে শুরু করেছেন। তারেক রহমানকে বরণ করে নিতে বড় আয়োজনের পরিকল্পনাই রয়েছে তাদের।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে