জামায়াত নেতা আজহারের মুক্তিতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
জামায়াত নেতা এ টি এম আজহারুলের খালাসের রায়ের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থি সংগঠনগুুলো। ছবি: রাজনীতি ডটকম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলামকে আপিল বিভাগ খালাস দেওয়ার রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ অন্যান্য বাম সংগঠন।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টার দিকে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলাভবন, আইবিএ হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে পৌঁছান। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে ‘ইন্টেরিম সরকার গণহত্যার পাহারাদার’, ‘একাত্তরের শত্রু যারা বাংলাদেশের শত্রু তারা’, ‘হাসিনা-আজাহার একাত্তরের গাদ্দার’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, আজ গণঅভ্যুত্থানের ১০ মাস পর দেখতে পেলাম, একাত্তরের সাজাপ্রাপ্ত আলবদর কমান্ডার আজহার বেকসুর খালাস পেল। রক্তের ওপর দাঁড়ানো এই সরকার আমাদের সঙ্গে বেইমানি করছে। এই সরকারের আমলে একের পর এক মব জাস্টিস ও সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে। এখন একাত্তরের গণহত্যাকরীদেরও মুক্তি দেওয়া হচ্ছে।

শিমুল কুম্ভকার আরও বলেন, একাত্তরে যারা পাকিস্তানের শোষকগোষ্ঠীর দালালি করেছে, বাংলাদেশের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, একজন মানবতাবিরোধী ও গণহত্যাকারীর সঙ্গে আপস করা যাবে না। করলে আপনাদের অবস্থাও পতিত শেখ হাসিনার মতোই হবে।

Students-Union-And-Front-Protest-Verdict-Of-ATM-Azharul-02-Photo-27-05-2025

জামায়াত নেতা আজহারুলকে খালাস দেওয়ার প্রতিবাদে বামপন্থি সংগঠনগুলো মঙ্গলবার বিকেলে মিছিলের পর বিক্ষোভ সমাবেশ করে রাজু ভাস্কর্যের পাদদেশে। ছবি: রাজনীতি ডটকম

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, আজ ভায়নক ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। যে ব্যক্তি রংপুরে আলবদর বাহিনীর কমান্ডার ছিল, যার শরীরে রক্তের দাগ রয়েছে, সেই আলবদর আজাহারকে আজ মুক্তি দেওয়া হয়েছে। যে স্বাধীন বিচার বিভাগ ছিল আমাদের স্বপ্ন, সেই আকাঙ্ক্ষায় শেষ পেরেক মেরে দিয়েছে এই অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জাবির বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিল জুলাই-আগস্টের হত্যাকরীদের বিচার করা। তা আপনারা করেননি। এদিকে আবার একাত্তরের দালালদের মুক্তি দেওয়া হচ্ছে এবং তা দেখে আইন উপদেষ্টা উচ্ছ্বাস প্রকাশ করছেন! আমরা দেখতে পাচ্ছি, আপনারা এই গণঅভ্যুত্থানকে জামাতের কোলে তুলে দিচ্ছেন। আমরা একাত্তর ভুলি নাই। তাই আমরা একাত্তরের বিরোধিতাকরীদের বিচারের জন্য বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবো।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে