আমাকে ‘মাননীয়’ বলবেন না— সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৯: ২১
শনিবার ঢাকায় দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, তাকে যেন ‘মাননীয়’ শব্দ বলে সম্মোধন না করা হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা উল্লেখ করেন।

ঢাকার একজন সাংবাদিক নেতা বিএনপির প্রধানকে মাননীয় বলায় এর প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, “দয়া করে আমার নামের আগে ‘মাননীয়’ সম্বোধন করবেন না।”

এ ছাড়া এই মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বেশ কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুকভরা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন।’

‘দূর (লন্ডনে থাকা অবস্থায়) থেকে তিনি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, তা গোটা জাতিকে অনেক বেশি আশান্বিত হয়েছেন। আশান্বিত হয়েছি এজন্যই, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারবো,’— বলেন মির্জা ফখরুল।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘আজকে আমি কথা বলতে আসিনি। আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলবেন, আমরা শুনবো। যদিও ঠান্ডা লেগে তার কণ্ঠের কিছুটা সমস্যা হয়েছে। তারপর তিনি খুবই আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত উৎসুক।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিটি পর্যায়ে জবাবপদিহিতা অব্যাহত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে অনেক মতপার্থক্য আছে, থাকতে পারে। কিন্তু আপনাদের মাধ্যমে আমি সব রাজনৈতিক দলসহ দেশের সব মানুষের প্রতি আহ্বান জানাতে চাই, আমরা সব মতপার্থক্য নিয়ে যেন আলোচনা করতে পারি।’

এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের মধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, ‘এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেন আমরা অব্যাহত রাখতে পারি। দেশকে এগিয়ে নিতে যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জবাবদিহিতা চালু রাখতে হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত রাখতে পারলে তাহলেই আমরা একটি গুণগত পরিবর্তন ঘটাতে সক্ষম হব।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১ দিন আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ দিন আগে