ডেস্ক, রাজনীতি ডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন ছাত্র পাইলট ফাহিম চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে উড়ে এই কাজটি সম্পন্ন করেন তিনি।
গত শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে সেসনা-১৭২ ব্র্যান্ডের একটি প্লেন উড়িয়ে তিনি এই কাজটি সম্পন্ন করেন। ফ্লাইটটি ২ ঘণ্টা ৩৮ মিনিট স্থায়ী হয় এবং রাত ১টা ৫৪ মিনিটে অবতরণ করে।
জানা গেছে, ফাহিম চৌধুরী বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে পাইলট ফাহিমের এই উদ্যোগ একটি বিশেষ শ্রদ্ধা নিবেদন হিসেবে বিবেচিত হয়েছে। তিনি বলেন, "ফ্লাইট রাডার ব্যবহার করে মানুষ অনেক ধরনের অদ্ভুত ও সৃজনশীল জিনিস আঁকে, যা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।"
ফাহিমের এই সৃজনশীল কাজটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রশংসা পায়।

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
২ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
২ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে