প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক এক প্রতিবাদ সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, প্রশাসনের সহায়তায় সেখানে বোমা হামলা চালানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। সমাবেশে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।
তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের সহায়তায় বোমা হামলা করা হয়েছে। একটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে গণতান্ত্রিক কর্মসূচি পালন করার। এবং এখানকার প্রশাসন ও পুলিশের দায়িত্ব, তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। কিন্তু এই এলাকার পুলিশ, প্রশাসন ও এমপি (সংসদ সদস্য) জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
যাই ঘটুক না কেন, রাজপথ ছাড়বেন না জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, তারা ভেবেছিল— বোমা হামলা করে, আহত করে ভয় দেখিয়ে আমাদের পদযাত্রাকে থামিয়ে দেবে। এটা সম্ভব না। আমাদের জীবন গেলে রাজপথেই যাবে। রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই চব্বিশের জুলাই-আগস্টে, এখন ছাব্বিশের জুলাই-আগস্টেও আমরা প্রস্তুত আছি।
এনসিপির একটি প্রতিনিধি দল এই হামলা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবে বলেও জানান নাহিদ। ওই দলটি কথা বলে বেরিয়ে আসার আগ পর্যন্ত সবাইকে সাভার মডেল থানার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে থাকতে আহ্বান জানান তিনি।
সাভারে কর্মসূচিতে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে সমাবেশস্থলে বিস্ফোরণ ঘটে। এ সময় সমাবেশ মঞ্চে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৮ ঘণ্টা আগে