প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সই করা এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, গত রাতে সাভারের তারাপুর মাঠে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতেই ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার একটি নজির।
সাইফুল হক বলেন, নির্বাচিত বিএনপি সরকার গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্বৃত্ত ও মাফিয়ারা এখনো দেশ জুড়ে সক্রিয় রয়েছে। তাদের তৎপরতায় মানুষের স্বাভাবিক জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে। কোথাও কোথাও এসব গোষ্ঠী অতীতের মতো স্থানীয় প্রশাসনকেও জিম্মি করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের সামাজিক নৈরাজ্য আর বাড়তে দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক ইতিবাচক পদক্ষেপও ব্যাহত হবে।
কোনো সন্ত্রাসী বা দুর্বৃত্তকে দলীয় বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করার অবকাশ নেই উল্লেখ করে অনতিবিলম্বে এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান সাইফুল হক।
এ ছাড়া বিবৃতিতে তিনি সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
১ দিন আগে
নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১ দিন আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
২ দিন আগে
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।
২ দিন আগে