প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী বাদী হয়ে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে এই মামলা করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
এদিকে, নিহত মুছাব্বীরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ রয়েছে। সেখানে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।
গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মুছাব্বির। এই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

বিএনপি নিজেই নিজের নির্বাচনি ইশতেহারের খেলাপ করছে অভিযোগ করে নাহিদ লিখেছেন, ‘বিএনপির ৩১ দফা ও নির্বাচনি ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি ছিল— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সব কালাকানুন বাতিল হবে। কারণ পতিত ফ্যাসিবাদী সরকার এই দায়মুক্তির আড়ালেই কুইক রেন্টাল ও আইপিপির নামে ক্যাপাসিটি চার
১৬ ঘণ্টা আগে
সরকার গঠনের পর মাত্র পাঁচ মাস পেরিয়েছে বলে অনেকেই বিএনপিকে নিয়ে এখনই কঠোর সমালোচনা করার পক্ষে নন— এমন অভিমতের সঙ্গে ভিন্নমত পোষণ করে পাটওয়ারী লিখেছেন, ‘অনেকেই বলছেন, মাত্র পাঁচ মাস হয়েছে, তাদের আরও সময় ও সুযোগ দেওয়া উচিত। আমি মোটেই একমত নই। কারণ গণঅভ্যুত্থানের পর থেকেই তাদের কর্মকাণ্ড ও রাজনৈতিক চরি
১৭ ঘণ্টা আগে