জকসুর ৩৩ কেন্দ্রে শীর্ষ ৩ পদেই এগিয়ে শিবিরের প্যানেল

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএসে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে জকসুর ৩৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম চার হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ-সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন তিন হাজার ৭৭৭ ভোট। সে হিসাবে রাকিবের চেয়ে ৬৫৫ ভোটে এগিয়ে আছেন রিয়াজুল।

জিএস পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন চার হাজার ৪৪৪ ভোট। ছাত্রদল-সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন এক হাজার ৭৫৭ ভোট।

অন্যদিকে এজিএস পদে শিবির-সমর্থিত প্যানেলের মাসুদ রানা তিন হাজার ৯৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্যানেলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন তিন হাজার ২৭৫ ভোট।

জকসু নির্বাচনের ফল ঘোষণার শুরু থেকেই ছাত্রদল-ছাত্রঅধিকার-সমর্থিত পরিষদের প্যানেলের সঙ্গে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এর আগে ২২ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল-সমর্থিত প্যানেলের রাকিবই এগিয়ে ছিলেন। পরবর্তী কেন্দ্রগুলোর ফলাফলে ব্যবধান কমিয়ে লিড নেন রিয়াজুল।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়। তবে লাইনে থাকা শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট দিতে পেরেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, হল সংসদে ৭৫ শতাংশ ও কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। পরে সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও রাত ৯টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পর ফের ভোট গণনা শুরু হয়। তবে এবার ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে। সব মিলিয়ে ভোট গণনা শুরুর ২৯ ঘণ্টাতেও ফলাফল আসেনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৪ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৪ দিন আগে