ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
নির্বাচনি প্রচার শুরুর আগে আগামী ১১ জানুয়ারি চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও মানবিক সাক্ষাৎভিত্তিক সফর। আগামী রোববার (১১ জানুয়ারি) সকালে তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করবেন, ফিরবেন ১৪ জানুয়ারি।
তারেক রহমানের চার দিনের উত্তরবঙ্গ সফর ঘিরে সম্ভাব্য ভিড় বা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে কি না— এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সফরকে তারা ভিন্নভাবে দেখেন। সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। কারণ, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো জাতীয় দায়িত্ব। দীর্ঘদিন ধরেই তারেক রহমান সেখানে যেতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহিদদের কবর জিয়ারত করা, পুষ্পমাল্য অর্পণ করা, এটা জাতির প্রত্যাশা। এই সফরকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ না করার জন্য সবার প্রতি অনুরোধ করব।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের শহিদদের আমরা ধারণ করি। তাদের আত্মত্যাগকে আরও মহিমান্বিত করা উচিত। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করলে সেটা জাতির প্রত্যাশাকেই ধারণ করবে।’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১ দিন আগে