ডা. মিলনের সমাধিতে জাসদের শ্রদ্ধা

৯০-এর গণঅভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডা. মিলনের স্মরণে নির্মিত নিঝুম স্থাপত্যেও পুষ্পস্তবক অর্পণ করেন জাসদ নেতারা। শুক্রবার জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল আজিম বনি ও আফজাল হোসেন খান বাচ্চু, জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরিফউদ্দিন সোহেল এবং সহদফতর সম্পাদক ইমন আহমেদ ইমানসহ অন্য নেতারা।
উল্লেখ্য, মিলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্ণেল তাহের মিলনায়তনে দলের পক্ষ থেকে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।











-08aa14.jpg)


