প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দলের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যেন হাসপাতালে ভিড় না করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নুরুল হক নুরের ফেসবুক পেজ থেকে এক অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে।
পোস্টে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।
এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষের সময় দুই দলের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। সেখানে তিনি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের বেধড়ক লাঠিচার্জের শিকার হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুরকে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখন চিকিৎসাধীন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৫ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৭ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২১ ঘণ্টা আগে