২ ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন করে এনসিপি। ছবি: রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে সম্পর্ক না থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে তাদের জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, দুই উপদেষ্টার সঙ্গে সম্পর্ক না থাকার পরও তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব, এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা সরকারে রয়েছেন। সরকার থেকে তারা আদৌ বের হবেন কি না, সেটি একান্তই তাদের সিদ্ধান্ত।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একসঙ্গে কাজ করবেন। দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুলাই অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। তখন সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে গত ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পরে দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তাকে। এখন সরকারে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমই ছাত্র প্রতিনিধি হিসেবে রয়ে গেছেন। তবে ছাত্রদের গড়ে তোলা দল এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে অনেকেই কথা বলে থাকেন।

এর পরিপ্রেক্ষিতেই শনিবার সংবাদ সম্মেলন করেন নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না। আমি যেমন সরকার থেকে বের হয়ে এসেছি, দলীয় রাজনীতি বা নির্বাচন করতে চাইলে তাদেরও বেরিয়ে আসতে হবে সরকার থেকে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে